Portal Logo
রবিবার
০৯ আগস্ট, ২০২৬

কেউ অহেতুক গালি দিলে গুনাহ মাফের সুযোগ -আমিরে জামায়াত

কেউ অহেতুক গালি দিলে তাতে নিজের কোনো ক্ষতি নেই, বরং গুনাহ মাফ হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অন্যের কথায় যুক্তি থাকলে তা গ্রহণ করতে হবে, আর যুক্তি না থাকলেও বিনয়ী থাকতে হবে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার ওলামা প্রতিনিধিরা অংশ নেন। ডা. শফিকুর রহমান বলেন, ইসলামের বিষয়ে সমাজে নানা ধরনের নেতিবাচক ধারণা প্রচার করা হয়। ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষের বিভিন্ন অঙ্গহানি হবে—এমন ধারণাও অনেকে মানুষের মধ্যে ছড়িয়ে দেন। তিনি এসব বক্তব্যের সমালোচনা করেন। নিজেকে উদ্দেশ্য করে কেউ গালিগালাজ করলেও তা নিয়ে বিচলিত না হওয়ার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, যে বিষয়ে তাকে গালি দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি যদি সম্পৃক্ত না থাকেন, তাহলে সেই গালি তার জন্য গুনাহ মাফের কারণ হতে পারে। এ কারণে তিনি এসব বিষয় হাসিমুখে গ্রহণ করবেন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, সমাজে বর্তমানে মানুষের সম্মান, জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্য বাড়ানো প্রয়োজন। মতের ভিন্নতা থাকতেই পারে, তবে মতপার্থক্যের কারণে একজন আরেকজনকে অস্বীকার করা উচিত নয়। শফিকুর রহমান আরও বলেন, কেউ তাকে গালি দিলেও তিনি পাল্টা গালি দেবেন না। বরং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কারও সমালোচনায় যুক্তিসংগত কোনো বক্তব্য থাকলে তা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। আর সমালোচনার মধ্যে যুক্তি না থাকলেও বিনয়ের সঙ্গে তা মোকাবিলা করার আহ্বান জানান তিনি। সমাজে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্যও নেতাকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। তার মতে, রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য থাকলেও তা যেন সংঘাত বা বিভেদের দিকে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে রাজধানীর মিন্টো রোডে জামায়াত চ সরকাঠরি ছ নিয়ে আয়োজিত ঠএকটি স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন শফিকুর রহমান। সেখানে তিনি বিএনপির বিরুদ্ধে ক্ষমতায় যাওয়ার পর সংস্কারের প্রতিশ্রুতি ভুলে যাওয়ার অভিযোগও করেন।

মূল পৃষ্ঠায় যান