Portal Logo
রবিবার
০৯ আগস্ট, ২০২৬

গোপালপুরে মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার মতবিনিময় সভা

গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা:টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার উপজেলা শাখার উদ্যোগে বিশেষ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় গোপালপুর পৌর এলাকার রোকেয়া টাওয়ারের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের গোপালপুর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, মানবাধিকার সংরক্ষণ, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। অনেক মানুষ আইনি জটিলতা ও আর্থিক অসচ্ছলতার কারণে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা পৌঁছে দেওয়া মানবাধিকার সংগঠনগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সভায় গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকায় মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের জন্য আইনগত সহায়তা নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

মূল পৃষ্ঠায় যান