Portal Logo
সোমবার
১০ আগস্ট, ২০২৬

মধুপুরে মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সেমিনার

মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত মধুপুর প্রতিনিধি।। মধুপুর উপজেলার সিংগারবাড়ীতে নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের উদ্যোগে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে ফিরাতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) রাত্রি ৯.০০ ঘটিকায় উক্ত সেমিনার আয়োজন করা হয়। সাংবাদিক ও মানবাধিকার কর্মী আমিনুল ইসলাম মারুফীর সঞ্চালনায় "জীবনকে ভালোবাসুন ও মাদক থেকে দূরে থাকুন" বার্তাকে সামনে রেখে সিংগারবাড়ী চৌরাস্তা মোড় (ধনবাড়ি-গোপালপুর) আঞ্চলিক সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীন মাতবর আনিসুর রহমান। সেমিনারে বক্তারা মাদক প্রতিরোধে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং মাদক সেবী ও বিক্রেতাদের হুশিয়ারি দিয়ে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যা আমাদের ব্যাক্তি জীবন থেকে পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সচেতন হওয়ার বিকল্প নেই। পাশাপাশি অভিবাবকদের হতে হবে সতর্ক। এছাড়াও এ ব্যাধি নিরাময়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সাথে তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সেমিনারে মধুপুর থানার পক্ষে উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম। তিনি বলেন, সমাজকে উন্নয়নের দিকে ধাবিত করতে প্রথমে আমাদের মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক'কে শুধু আইন দ্বারা থামানো কঠিন এই অপরাধ থামাতে সামাজিক প্রতিরোধ প্রয়োজন। অভিভাবকদের সতর্ক হতে হবে। আর আপনারা কখনোই আইন নিজের হাতে তুলে নিবেন না। তিনি আশ্বাস প্রদান করেন, মাদকসেবী বা কারবারি সম্পর্কে যে কোনো তথ্য আমাদের (পুলিশ) কে জানালে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রাম আদালতের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, হয়তো মাদক ছাড়ো নাহয় গোলাবাড়ি ছাড়ো। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আমি জনগণের সঙ্গে আছি, মাদকের ব্যাপারে কোন ছাড় নয়, যুব সমাজকে মাদক ধ্বংস করে দিচ্ছে। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাসে যুব সমাজ দিশেহারা। এ থেকে উত্তোরনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা আসুন, বসুন, পরামর্শ দিন, মাদক নির্মূলে অংশ নিন। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন সৌদি প্রবাসি সোহেল রানা (চয়ন), ভাদুরির চর হাবিবা সাত্তার মহিলা মারাসার শিক্ষক সায়েম, সাবেক ইউপি সদস্য আবুল বাদশা মিয়া, যুবকদের পক্ষে মতামত তুলে ধরেন আকরামুল ইসলাম।

মূল পৃষ্ঠায় যান