যমুনার দুর্গম চর শুশুয়া পরিদর্শন ও হাট উদ্বোধন করেন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তাগণ
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল শুশুয়া পরিদর্শন করেছেন হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান হোসাইন, হিউম্যান কনসার্ণ ইউএসএ-এর মাসুম মাহবুবুর রহমান এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক সামী হামদী। শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা শুশুয়া চরে হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং চরাঞ্চলের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা শোনেন। পরিদর্শনকালে শুশুয়া হাটের উদ্বোধন করা হয়। দুর্গম চরাঞ্চলের মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি ও কর্মসংস্থান বাড়াতে এ হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। শুশুয়া চরে হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের চলমান কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রাম (সিএসপি), শিশুদের কম্পিউটার ও কোডিং শেখানোর জন্য কম্পিউটার ল্যাব এবং চরাঞ্চলের বিভিন্ন বয়সী মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প। এসব কার্যক্রমের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। হিউম্যান কনসার্ণ ইউএসএ-এর মাসুম মাহবুবুর রহমান বলেন, “চরের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” স্থানীয়রা জানান, দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শুশুয়া হাট চরবাসীর নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ করে দেওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হবে বলে