যমুনায় নৌকা ভ্রমণ, চায়না বাঁধে যুব জামায়াতের দিনভর আয়োজন
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: যমুনার বুকে নৌযাত্রা, নদীর পাড়ে আড্ডা আর খেলাধুলার মধ্য দিয়ে দিনটি কাটালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব জামায়াতের গোপালপুর উপজেলা শাখার নেতাকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সংগঠনের উদ্যোগে আয়োজিত এ নৌকা ভ্রমণকে ঘিরে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন। সকাল ১০টার দিকে গোপালপুরের নলিন ঘাট থেকে নৌকা ভ্রমণ শুরু হয়। যমুনার বুক পেরিয়ে নৌযাত্রা শেষে তারা সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকায় পৌঁছান। সেখানে রান্না ও খাবারের আয়োজনের পাশাপাশি শুরু হয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি। চায়না বাঁধের খোলা পরিবেশে ফুটবল খেলা, পাতিল ভাঙা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি আয়োজনের বিভিন্ন পর্বে সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট সাফিউল আলম, মো. ফরহাদ আলী, ভূঞাপুর পৌরসভা জামায়াতের সেক্রেটারি নুরুর রহমান তালুকদার সেলিম, শরিফুল জামান তুহিন, অ্যাডভোকেট আবু হানিফ এবং গোপালপুর উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।গোপালপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মো. তারেক আজিজ। আয়োজকদের ভাষ্য, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির বাইরে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বাড়ানো, বিনোদনের সুযোগ তৈরি এবং সাংগঠনিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এ নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। দিনভর নানা আয়োজন শেষে সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে চায়না বাঁধের কর্মসূচি শেষ হয়।