Portal Logo
বুধবার
০২ সেপ্টেম্বর, ২০২৬

মেয়েদের নেতৃত্ব ও ব্যক্তিত্ব বিকাশে গোপালপুরে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা: প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন গোপালপুর উপজেলা শাখার কমিশনার ও ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার। সভায় প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের মধ্যে ‘হলদে পাখি’ কার্যক্রম আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বিদ্যালয়গুলোতে কার্যক্রম চালুর ক্ষেত্রে সম্ভাব্য সমস্যা, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও মতামত তুলে ধরেন বক্তারা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, উপজেলা গার্লস গাইডের কোষাধ্যক্ষ ও ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেআরা বিউটি এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কামরুন্নাহার প্রমূখ। বক্তারা বলেন, ছোটবেলা থেকেই মেয়েদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ, সহযোগিতার মানসিকতা ও আত্মবিশ্বাস তৈরি করা জরুরি। ‘হলদে পাখি’ কার্যক্রমের মাধ্যমে এসব গুণ বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়। তাই গোপালপুর উপজেলায় আরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় বক্তারা হলদে পাখি সম্প্রসারণে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, গার্লস গাইড নেতৃবৃন্দ ও বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক কে.এম. শামিম ও শামিমা ইয়াছমিন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ গার্লস

মূল পৃষ্ঠায় যান