Portal Logo
বৃহস্পতিবার
০১ অক্টোবর, ২০২৬

সেভ লাইফের উদ্যোগে ৫৬৫০-এর বেশি রক্তদান করোনাকালে ৫০০-এর অধিক পরিবারে খাদ্য সহায়তা

গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি: এক ব্যাগ রক্ত কখনো কখনো হয়ে ওঠে একটি মানুষের বেঁচে থাকার শেষ ভরসা। জরুরি মুহূর্তে যখন স্বজনদের মধ্যে রক্তের সন্ধান মেলে না, তখনই মানুষের পাশে দাঁড়ান একদল স্বেচ্ছাসেবী। রক্তের প্রয়োজনে দিন-রাত ছুটে চলা এমনই একটি সংগঠন সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনার এসোসিয়েশন। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ২০১৮ সালের ৫ মে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তামজিদের নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির উদ্যোগে এ পর্যন্ত ৫ হাজার ৬৫০টিরও বেশি রক্তদান সম্পন্ন হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী রক্তদানের এ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। সেভ লাইফের কার্যক্রম শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে করোনাভাইরাস মহামারির কঠিন সময়েও সংগঠনটি বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে। ওই সময়ে ৫০০টিরও বেশি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, রক্তের প্রয়োজনের খবর পাওয়ার পর যত দ্রুত সম্ভব রক্তদাতা খুঁজে বের করে রোগীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করাই তাদের অন্যতম প্রধান কাজ। অনেক সময় গভীর রাতেও জরুরি রক্তের সন্ধানে ছুটতে হয় তাদের। সেভ লাইফের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীদের ভাষ্য, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। কোনো ধরনের প্রচার-প্রচারণার প্রত্যাশা না রেখে প্রয়োজনের মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। একজন রক্তদাতা হয়তো কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না; কিন্তু তার দেওয়া রক্তই কোনো অপরিচিত মানুষের জীবন রক্ষা করতে পারে—এই মানবিক সম্পর্ককে সামনে রেখেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে সেভ লাইফ। বিশেষ করে জরুরি সময়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, রক্তদাতা ও রোগীর স্বজনদের মধ্যে সমন্বয়, রক্ত সংগ্রহ ও অন্যান্য ব্যবস্থাপনার জন্য সাংগঠনিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। এ জন্য গোপালপুর-ভূঞাপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে সেভ লাইফ। সংগঠনটির প্রত্যয়—“আমরা আছি, আমরা থাকব মানুষের পাশে, ইনশাআল্লাহ।” রক্তদানের পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে থাকার এ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছে সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মো. তামজিদ, যোগাযোগ: ০১৭৬৩২৭৫৭১০।

মূল পৃষ্ঠায় যান