মধুপুরে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ দুইজন আহত
মধুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই নেতা আহত। বিশেষ প্রতিনিধি।। টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন—স্বপন ফকিরের সমর্থক মধুপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ সরকার এবং পৌরসভার অধীনস্থ ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি পারভেজ আহমেদ। বুধবার বিকেলে মধুপুর পৌর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে পারভেজ আহমেদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।