ভুয়াপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ভুয়াপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার ভারই হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা সেক্রেটারি ও টাংগাইল– ২ (গোপালপুর- ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবীর। উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুসছালাম খান, উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন,সাবেক উপজেলা আমির রবিউল ইসলাম, উপজেলা পৌর আমির মাওলানা শাহজাহান সরকার, উপজেলা যুববিভাগের সভাপতি সেলিম তাং,উপজেলা শিবির সভাপতি মোঃ আনোয়ার হোসেন । এসময় উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যাক জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।