গোপালপুরে বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
গোপালপুর সংবাদদাতা।। গোপালপুরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তুহিন হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গোপালপুর রিপোর্টার্স ইউনিটি। আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ দুপুরে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুল ইসলাম মারুফী, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাইমুর রহমান এবং অর্থ সম্পাদক আঃ বারেক। এ সময় বক্তারা বিদায়ী ইউএনও মোঃ তুহিন হোসেনের দায়িত্ব পালনকালীন উন্নয়নমূলক কাজ, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন। তাঁর আগামীর কর্মজীবনের সফলতা কামনা করেন। বিদায়ী ইউএনও মোঃ তুহিন হোসেনও গোপালপুর রিপোর্টার্স ইউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন। গোপালপুরে দায়িত্ব পালন শেষে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।