Portal Logo
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আজ বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চ থেকে বিষয়টি জানানো হয়েছে। হাদির মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে পোস্ট করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ আরও অনেকে। বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ওসমান হাদীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আগামী শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

মূল পৃষ্ঠায় যান