মধুপুরের গোলাবাড়ি আন্নুর সায়িন্টিফিক মাদরাসার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।। টাঙ্গাইলের মধুপুর উপজেলার অন্তর্গত গোলাবাড়ি "আন নুর সায়েন্টিফিক মাদরাসা" কর্তৃক বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর বুধবার সকাল দশটায় রবিনের সঞ্চালনায় মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ মধুপুর ও ধনবাড়ী আসনের জামায়াত কর্তৃক মনোনীত প্রার্থী প্রফেসর ডাক্তার আব্দুল্লাহেল কাফি। উত্তর টাঙ্গাইলের বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে আন্নুর সাইন্টিফিক মাদরাসাটি ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। প্লে শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাদরাসাটিতে পাঠ দান করা হয়, প্রতিবছর বিভিন্ন ধরনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সফলতা অর্জন করছে। অত্র মাদরাসার প্রিন্সিপাল মাও: ইমরানুজ্জামান এর নেতৃত্বে সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্নুর ফাউন্ডেশনের ডিরেক্টর ডাক্তার আব্দুল খালেক ও মধুপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্দুল জলিল প্রমুখ।