Portal Logo
সোমবার
২৬ জানুয়ারি, ২০২৬

গোপালপুরে মহিলা জামায়াতের কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গোপালপুর উপজেলা সংবাদদাতা।। টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনী প্রচারণায় মহিলা জামায়াতের কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালপুর পৌর জামায়াতের উদ্যোগে "প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল" অনুষ্ঠিত হয়। গোপালপুর বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী মাওলানা হুমায়ুন কবির, গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, ভুয়াপুর উপজেলা জামায়াতের আমির এডভোকেট আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। তারা অভিযোগ করেন গোপালপুরের সুতি নয়াপাড়ায় জনৈক সন্ত্রাসী ভোট চাইতে যাওয়া মহিলা জামায়াতের কর্মীদের উপর হামলা করে কিল ঘুষি প্রদান করে। যা নারী নির্যাতনের শামিল। বক্তাগণ ২৪ ঘন্টার মধ্যে প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুর ব্যবস্থা গ্রহণের জন্য জোর অনুরোধ করেন। তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য ড. ইউনুস সরকারের প্রতি অনুরোধ জানান।

মূল পৃষ্ঠায় যান