গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা: উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোপালপুর-নন্দনপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় কালীমন্দির ও পূঁজা কমিটির আয়োজনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সকল বয়সী নারী-পুরুষ ও ভক্তদের ছিল ব্যাপক উপস্থিতি। শ্রীকৃষ্ণের লীলাকীর্তন ও ভজনের সুরে মুখর হয়ে ওঠে পুরো পৌর শহর। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসাসের সভাপতি শাহনুর আহমেদ সোহাগ, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, যুবদলের উপজেলা সদস্য সচিব বদিউজ্জামান রানা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিত দে নিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গোপালপুর শাখার সাংগঠনিক সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথ, ভেন্ডার সমিতির সভাপতি মো. লাভলু, ছাত্রদল নেতা নাঈম ও পিয়াসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। তাঁর আবির্ভাবকে স্মরণ করেই প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী পালন করেন।
দিনব্যাপী এ আয়োজনে গোপালপুরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
স্থানীয় সংবাদ
গোপালপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
লেখক: Editor
|
04 September, 2026, 07:39 AM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
