গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুর-ভূঞাপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে টাঙ্গাইল গোপালপুর উপজেলা জাসাস

এক বিবৃতিতে গোপালপুর উপজেলা জাসাসের আহ্বায়ক টাঙ্গাইল জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহানুর আহাম্মেদ সোহাগ অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

বিবৃতিতে শাহানুর আহাম্মেদ সোহাগ বলেন, সালাম পিন্টুর নতুন দায়িত্ব গোপালপুর-ভূঞাপুরের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর অভিজ্ঞতা নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন

তিনি আরও বলেন, খাদ্যনিরাপত্তা, কৃষক ভোক্তাদের স্বার্থ এবং খাদ্য খাতের বিভিন্ন বিষয়ে সংসদীয় পর্যায়ে কার্যকর নজরদারি প্রয়োজন। নতুন দায়িত্বে সালাম পিন্টু এসব বিষয়ে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি

বিবৃতিতে সালাম পিন্টুর নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়