টাঙ্গাইল জেলা সংবাদদাতা।। টাঙ্গাইলে তা'লীমুল কোরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম সম্মেলন সম্মেলন। টাঙ্গাইল জেলা তালিমুল কুরআন এর উদ্যোগে সাবালিয়াতে অবস্থিত "আদর্শ সমাজ কল্যণ মিলনায়তনে" 'মুয়াল্লিম সম্মেলন-২০২৬ ঈসায়ী' অনুষ্ঠিত হয়। তালিমুল কুরআন ফাউন্ডেশন এর টাংগাইল জেলা সভাপতি ডক্টর আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কোরআন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা তালিমুল কোরআন কেন্দ্রীয় প্রধান ওস্তাদ মাওলানা আব্দুর রহিম, তালিমুল কুরআনের টাঙ্গাইল জেলার প্রধান উপদেষ্টা আহসান হাবিব মাসুদ, হোসনি মোবারক বাবুল প্রমূখ। উপস্থাপনায় ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশন এর টাঙ্গাইল জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।