গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, দেশপ্রেম অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে টাঙ্গাইলে গোপালপুরেনজরুল বর্ষউদযাপনের উদ্বোধন করা হয়েছে। উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুলসংগীত, কবিতা আবৃত্তি নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য সংগীতে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের মুক্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। নজরুলের জীবনাদর্শ সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেনজরুল বর্ষগুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি নৃত্য পরিবেশন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং স্থানীয় শিল্পী শিক্ষার্থীরা

গান পরিবেশন করেন আলমগীর হোসেন, ফারুক হোসেন, সান্তনা পাল সিঁথি, অর্পিতা পাল, রমা রায়, পূজা রাণী সূত্রধর, সায়ন্তী সরকার, আরবি ইসলাম মোঘল সাইফা সারা

নৃত্য পরিবেশন করেন সায়ন্তী সরকার অমৃতা। কবিতা আবৃত্তি করেন বিশ্বজি চক্রবর্তী, অর্পিতা পাল, শ্রুতি দেবনাথ, খুশি, নাজিফা আমিন, থারইয়ান মাশিন, ইউসা মুস্তারি সারা মোহন সীন

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান সঞ্চালনায় ছিলেন জাসাস গোপালপুর উপজেলা শাখার সভাপতি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহম্মেদ সোহাগ। সহ-সঞ্চালক হিসেবে ছিলেন মো. নুরুন নবী কাঞ্চন, মো. রোকনুজ্জামান জাহাঙ্গীর আলম

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সম্পাদক মো. চান মিয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জোবায়েরুল হক আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা

আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষউপলক্ষে গোপালপুরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে পরিচিত করার পাশাপাশি তাঁর সাম্য, মানবতা অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে দেওয়া হবে