মধুপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা।। টাঙ্গাইলে-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলীর হাত থেকে ফুলের মাল্য সহকারে হিন্দুসহ বিভিন্ন দলের প্রায় অর্ধশত ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। আলহামদুলিল্লাহ। ৫নং গোলাবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিঙবাড়ি মোড়ে এক নির্বাচনী পথ সভায় যোগদান সম্পন্ন হয়। ৫নং গোলাবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আনিছুর রহমানের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী। বিশেষ অতিথি জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সেক্রেটারী মাও: বোরহানুল ইসলাম, জামায়াতের মধুপুর উপজেলা আমীর অধ্যাপক আ: কাদির, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ডা: শরীফ উদ্দিন, শালিকা ফাজিল মাদ্রাসার শিক্ষক আবু জাফর, মাও: রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন জামায়াতের ৫নং গোলাবাড়ি ইউনিয়ন সেক্রেটারী মাও: নজরুল ইসলাম।