জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ গোপালপুরে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন। ‘উৎপাদন বাড়াতে প্রাণিসম্পদ—স্মার্ট বাংলাদেশ গঠনে প্রাণিখাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তুহিন হোসেন ( উপজেলা নির্বাহী অফিসার), মৎস্য ও কৃষি অফিসার, পল্লী বিদ্যুতের ডিজিএম সহ আরো অনেকে।আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সাজানো মঞ্চে অতিথিদের উপস্থিতি, রঙিন ফুলের সমারোহ, ব্যানার ও সজ্জা পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবের আমেজে ভরে তোলে। অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন বক্তারা জানান, গোপালপুর অঞ্চলে পশুপালন, দুগ্ধ উৎপাদন, হাঁস-মুরগি খামার, মাছ চাষসহ প্রাণিসম্পদ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্প, প্রশিক্ষণ ও প্রণোদনা কার্যক্রমের ফলে এলাকায় নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং যুব সমাজ কৃষি ও প্রাণিসম্পদ খাতে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছে। প্রদর্শনীতে নানা আকর্ষণ ভিডিওতে দেখা যায়, প্রদর্শনীতে স্থানীয় খামারিরা নানা জাতের গবাদিপশু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, খাদ্য ও স্বাস্থ্যসেবা সামগ্রী প্রদর্শন করেন। দর্শনার্থীরা কাছ থেকে উন্নত জাতের পশু, রোগ প্রতিরোধ পদ্ধতি এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। এছাড়া ভেটেরিনারি ডাক্তাররা পশুর তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা, টিকা কার্যক্রম এবং রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা প্রদান করেন। খামারিদের মধ্যে উৎসাহ অনুষ্ঠানে উপস্থিত খামারিরা জানান, এ ধরনের আয়োজন তাদের বাস্তব অভিজ্ঞতা বাড়ায় এবং সরকারি সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ দেয়। অনেকে প্রদর্শনীর মাধ্যমে নতুন জাতের পশু ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন। শেষে পুরস্কার বিতরণ সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খামারি, উদ্যোক্তা এবং বিভিন্ন স্টলের মধ্যে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।