মধুপুর উপজেলাসংবাদদাত।। মধুপুরে মার্কাজুন নূর হিফজ মাদ্রাসায় আজ বৃহস্পতিবার ছাত্রদের পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মারকাজুন নূর হিফজ মাদ্রাসার তালিমি মুরুব্বী হাফেজ মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুন নূর জামে মসজিদ বনানী ঢাকার খতিব আল্লামা শরিফুল ইসলাম কাসেমী। অন্যান্যের মধ্যে মাওলানা ইয়াকুব আলী , হাফেজ মাওঃ মুফতি ইউসুফ বিন ইয়াকুব প্রমূখ।