বিশেষপ্রতিবেদক।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র মনোনয়নপ্রত্যাশী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। হঠাৎ মোটরসাইকেলে ২ দুর্বৃত্ত একেবারে কাছ থেকে হাদিকে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর পল্টনের বক্স কার্লভার্টের সামনে রিকশায় করে যাচ্ছিলেন হাদি। তখন ঘটনা এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরাপুল কালভার্ট রুটের দিক থেকে একটি রিকশা আসে। এতে হাদি সহ দুজন ছিলেন। রিকশার পেছন পেছন একটি বাইক আসে। বাইকে দুজন লোক ছিলেন হেলমেট পরা। রানিং বাইক থেকে রিকশায় গুলি করে তারা চলে যান। তারা আরও জানান, গুলির ঘটনায় স্বাভাবিকভাবে এখানকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিক বুঝা যায়নি যে গুলিবিদ্ধ ব্যক্তি হাদি নাকি অন্য কেউ। তখন গুলি লেগেছে, বাঁচাও বাঁচাও বলে হাদির সঙ্গে থাকা আরেকজন চিৎকার করেন। পরে দেখা যায় তার মাথায় গুলি করা হয়েছে। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে ঢামেক থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। জামায়তে ইসলামী, বিএনপি ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপি'র মীর্জা আব্বাস ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ হাদীকে দেখতে হাসপাতালে যান। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।