প্রতিবেদক।। বাংলাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত। ভর্তি পরীক্ষায় ৯১.২৫ নম্বর পেয়েছেন তিনি। শান্তর বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। সেখানকার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর শান্ত বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর আশাহত হয়েছিলাম। মনে হয়েছিল আমার হয়তো ঢাকা মেডিকেল কলেজে হবে না। দিনে অন্তত ৮ ঘন্টা পড়ার চেষ্টা করতাম। কখনো কখনো এর চেয়েও বেশি সময় ধরে পড়ালেখা করেছি। এ পরিশ্রমের পরই কেবল সোনার হরিণ হাতে ধরা দেয় ।