গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা।। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নন্দনপুর ঈদগাহ জামে মসজিদে হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী হাজী সম্মেলন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গোপালপুর পৌরসভার নন্দনপুর ঈদগাহ জামে মসজিদ ময়দানে সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। উপজেলার প্রায় সকল হাজি সাহেবগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন বক্তা ওলামায়ে কেরামগণ হজের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে হাজীদের দায়িত্ব পালন বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এখনো কোনো মন্তব্য করা হয়নি।