ধনবাড়ি (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা।। ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজার বাসস্ট্যান্ড চত্বরে আজ বিকেলে দীপু হত্যার প্রতিবাদে "ইউনিভার্সাল ব্রাদারহুডের'' ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১৮ ডিসেম্বর রাত ৯ টায় ভালুকা  পাইনিয়ার নিটওয়্যারস লিমিটেডের শ্রমিক দীপু দাসের হত্যার প্রতিবাদে ভাইঘাট বাজার হিন্দু-মুসলিম কর্তৃক সর্বজনীন ভাতৃত্ব সংগঠন ইউনিভার্সেল ব্রাদারহুড এর মাধ্যমে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়। উক্ত সংগঠনের মুখপাত্র ধনবাড়ী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মিনহাজ আলী বলেন- বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান যার যার স্ব-স্ব ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করে যাচ্ছে কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার জন্য  পূর্বের ফ্যাসিস্টদের ধারাবাহিকতায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ এ ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ইং নির্বাচনের মাধ্যমে। ভাইঘাট বাজার ইউনির্ভাসাল ব্রাদারহুড এর সেক্রেটারি এবং পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র বলেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা মুসলিম এবং হিন্দু পরিবার মিলে মিশে বসবাস করে যাচ্ছি. আমাদের এই বসবাসকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল আমাদের এই শান্তি কে বিনষ্ট করে দিচ্ছে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে দীপু হত্যার বিচার এবং চিহ্নিত লোককে আসামি করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। তিনি আরো বলেন বাংলাদেশের একটি গোষ্ঠী একটি মহলকে বিপদে ফেলানোর জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে সুষ্ঠু তদন্ত হলে মূল হত্যাকারী বের হয়ে আসবে বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষ আইনের উর্ধ্বে কেউ নয়, সঠিক বিচার হলে দ্বিতীয়বার এ ধরনের হত্যাকাণ্ড করার মত সাহস কেউ পাবে না। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনটিভির ধনবাডী প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান। মধুপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল জলিল, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মাহমুদ হাসান মিলন ও দিপু সূত্রধর প্রমুখ ।