বেগম খালেদা জিয়ার জানাজ উদদাফন সম্পন্ন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদের পাশে জানাযা শেষে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। আজ ৩১ ডিসেম্বর বেলা তিনটায় জানাযার শেষে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্দানে দাফন করা হয়। তার বড় ছেলে তারেক রহমান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান, বিএনপি'র নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশি-বিদেশি লাখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।