মধুপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা।। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের দুই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, মধুপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী এবং হাইকোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়নপত্র আজ টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার বাতিল করেছেন। তাদের এ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তারা আপিল করবেন বলে দুই প্রার্থীর বিশ্বস্ত সূত্রে জানা গেছে।