টাঙ্গাইল জেলা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য সহ সকল দলীয় পদ থেকে বহিস্কৃত হলেন টাঙ্গাইল জেলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারী স্বতন্ত্র তিনজন প্রার্থী। তারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের লুৎফর রহমান খান আজাদ, জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল।