মধুপুর উপজেলা সংবাদদাতা।। আজ ২১ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৫-২৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় (খ ইউনিট)মানবিক বিভাগ থেকে ১ম স্থান অর্জনকারী শাহরিয়ার শিমুল এবং বিভিন্ন বিভাগে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির মধুপুর উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুপুর উপজেলা শাখার সভাপতি ইমরান হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের চট্টগ্রাম মেডিকেল কলেজেরসাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডাঃ আবদুল্লাহেল কাফি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আবদুল কাদির, আমির জামায়াত ইসলামী মধুপুর উপজেলা। আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির মধুপুর উপজেলার দায়িত্বশীলবৃন্দ।