গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল শুশুয়া পরিদর্শন করেছেন হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান হোসাইন, হিউম্যান কনসার্ণ ইউএসএ-এর মাসুম মাহবুবুর রহমান এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক সামী হামদী

শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা শুশুয়া চরে হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং চরাঞ্চলের শিক্ষা, চিকিসা, যোগাযোগসহ বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জের কথা শোনেন

পরিদর্শনকালে শুশুয়া হাটের উদ্বোধন করা হয়। দুর্গম চরাঞ্চলের মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি কর্মসংস্থান বাড়াতে হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান

শুশুয়া চরে হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের চলমান কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রাম (সিএসপি), শিশুদের কম্পিউটার কোডিং শেখানোর জন্য কম্পিউটার ল্যাব এবং চরাঞ্চলের বিভিন্ন বয়সী মানুষের জন্য নিয়মিত চিকিসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প

এসব কার্যক্রমের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের শিক্ষা স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি

হিউম্যান কনসার্ণ ইউএসএ-এর মাসুম মাহবুবুর রহমান বলেন, চরের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, চিকিসা অন্যান্য মৌলিক চাহিদা পূরণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শুশুয়া হাট চরবাসীর নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ করে দেওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হবে বলে

এই সংবাদটি শেয়ার করুন